কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসানসহ ( ১৮০০) ইয়াবা ট্যাবলেট ও ০২ জন গ্রেফতার
মস্ত মিয়া, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিবি বুধবার ২৯ জুলাই ০৭/২০২৬ দুপুর ০২ .৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে আটক পূর্বক তাদের হেফাজত হতে ১৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রবিউল হাসানের বিরুদ্ধে ইতিপূর্বে ০৯ টি মাদক মামলা এবং গ্রেফতারকৃত রানার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ রবিউল হাসান প্রঃ রবিউল
পিতা- হুমায়ুন কবির
সাং- ওয়াহেদপুর
থানা- দেবীদ্বার
জেলা- কুমিল্লা
২। মোঃ রানা
পিতা- বিল্লাল হাওলাদার
সাং- জগন্নাথপুর
থানা- নলছিটি
জেলা- ঝালকাঠি
এ-সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মস্তু মিয়া , ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: 





















