০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিচারকের পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবী আহত, অপসারণের দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক নারী শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার অভিযোগে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
অভিযোগ অনুযায়ী, মামলা শুনানির সময় বিচারক সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে পেপার ওয়েট ছুড়ে মারলে ওই আইনজীবী আহত হন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ জুলাই) আইনজীবীরা বিচারকাজ বর্জন করে বার ভবনের সামনে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন।
সমাবেশে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারক সুজন মিয়ার অপসারণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
এদিকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযুক্ত বিচারকের বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে তাঁর বিচারিক (আমলি) ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গোপালগঞ্জে বিচারকের পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবী আহত, অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০৭:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬