০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জব্বারের বলি খেলায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান বাঘা শরীফ।

শনিবার (বিকেল) চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত ১১৭তম আসরের চ্যাম্পিয়ন রাউন্ডে প্রতিদ্বন্দ্বী রাশেদ মালকে পরাজিত করে তিনি এ শিরোপা জিতে নেন।

এর আগে বাঘা শরীফ ১১৫তম ও ১১৬তম আসরেও চ্যাম্পিয়ন হয়ে ধারাবাহিক সাফল্যের নজির গড়েন।

এবারের জয়ের মধ্য দিয়ে তিনি টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন।

বাঘা শরীফ কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা। তিনি আবদুল কুদ্দুসের ছেলে এবং পেশায় একজন মাংস ব্যবসায়ী।

এ গৌরবময় সাফল্যে হোমনা উপজেলা জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মহাদেবপুরের পুত্রবধূ ডাঃ শাহানা সুলতানা শোভা পেলেন ‘কালারস মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২৬’

চট্টগ্রামে জব্বারের বলি খেলায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ

প্রকাশিত হয়েছে: ০৭:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬