১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় মাহবুব ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন, চালক দগ্ধ

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মো. আরিফ (৩৩) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাহাবুব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত আরিফ তিতাস উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবদুল মতিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অতিরিক্ত তেল নেওয়ার পর স্টার্ট দিতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। এতে মোটরসাইকেলটি আংশিক পুড়ে যায় এবং পাম্পের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পাম্পের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
দগ্ধ আরিফকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি বাড়ি ফিরে গেছেন।
সচেতন মহলের মতে, তেল নেওয়ার সময় অসতর্কতা এমন দুর্ঘটনার কারণ হতে পারে। পাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ

হোমনায় পাগলা কুকুরের তাণ্ডব, একদিনে অন্তত ২০ জন আহত

হোমনায় মাহবুব ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন, চালক দগ্ধ

প্রকাশিত হয়েছে: ১০:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬