০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক (রামচন্দ্রপুর শাখায় কর্মরত) মো. তোফাজ্জল হোসেন জানান, তিনি ও তাঁর স্ত্রী সন্ধ্যায় বাসার বাইরে গেলে সেই সুযোগে একটি সংঘবদ্ধ চোরচক্র তাঁর তিনতলা বাড়ির তৃতীয় তলার একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, চোরেরা ঘরের স্টিলের আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে বাসায় ফিরে তারা চুরির বিষয়টি জানতে পারেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

হোমনায় ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত হয়েছে: ১০:৫৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬