পঞ্চগড়ে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল সহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে রবিবার দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের এসআই আবু হোসেন ও এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানাধীন পৌরসভা এলাকার আনসার ভিডিপি অফিসের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ট্যাবলেট ও অন্যান্য সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন,১. মোঃ সালমান হোসেন সোহাগ (২৫), পিতা- মৃত আবুল হোসেন, গ্রাম- পূর্ব ভাউলা গঞ্জ, থানা- দেবীগঞ্জ২. মোঃ সাগর ইসলাম (২০), পিতা- মনোয়ার হোসেন, গ্রাম- উপেন চৌকি ভাজনী, থানা- দেবীগঞ্জ এবং ৩. মোঃ রাকিব হোসেন (২১), পিতা- হাতেম আলী, গ্রাম- মহিষ বাতান, থানা- বোদা।
তাদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি: 











