০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৩৯৭ কেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ১০:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৫ জন পড়েছেন

গোপালগঞ্জে ৩৯৭ কেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ

লুৎফর সিকদার‎ গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ৩৯৭ কেন্দ্রের
গোপালগঞ্জ জেলায় মোট ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি মাত্র ১২টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে।

এ অবস্থায় ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা।

সাধারণ ভোটকেন্দ্রগুলো হলো-টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ,কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূণ্যবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুকসুদপুর উপজেলার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কে. এম. উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা; এবং গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপানি সরকারি উচ্চ বিদ্যালয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতার জন্য জেলার ৩৮৫টি ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, পুরো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হবে এবং সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরদারি থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সমাবেশ মস্ত মিয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে আজ ২মে /৫/২০২৬ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় বিজয়নগর ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩) সমাবেশে সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, ”সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব”- তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার আহবান জানান। তিনি মাদক প্রতিরোধে পুলিশসহ অপরাপর বাহিনীর সম্মিলিত অভিযানে সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে সমাজে শান্তি-শৃঙ্খলা এবং মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে প্রতিমাসে মাদক বিরোধী সমাবেশ করার আহবান জানান। সমাবেশে সভাপতি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মাদকের বিরুদ্ধে ”জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন। মাদক প্রতিরোধে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে সহযোগিতার অনুরোধ জানান। মাদক স্পট, সেবনকারী ও মাদক ব্যবসায়ী সর্ম্পকে তথ্য প্রদানের জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে মর্মে সকলকে আশ্বস্ত করেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরো গতিশীল রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। উক্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জনাব মোঃ নূরনবী, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯, সিপিসি-১, জনাব সাজেদুল হাসান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ আতাউল্লাহ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডোমারে দোকানের সামনে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

গোপালগঞ্জে ৩৯৭ কেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত হয়েছে: ১০:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬