০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা

  • মনজু হোসেন
  • প্রকাশিত হয়েছে: ১২:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১২৬ জন পড়েছেন

পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়,

পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে পঞ্চগড়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই মিছিল পঞ্চগড় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। স্লোগানগুলোর মধ্যে ছিল—
১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন,
তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন,
পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা,
গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। এটি পঞ্চগড়ের আপামর জনগণের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যে আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

পঞ্চগড়, ২৭ জানুয়ারি ২০২৬

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে: ১২:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬