০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ১২:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৬৭ জন পড়েছেন

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা
ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোড়ালো হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। কৌতূহল ও আগ্রহ বেড়েছে ভোটারদের। থেমে নেই গোপালগঞ্জ- ০২ আসনও। নির্বাচিত হতে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচারণা চালাচ্ছেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ একাধিক দলের প্রার্থীরা। এতে করে নির্বাচনের পুরো আমেজ ফিরেছে লোকালয়ে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবর। এ সময় তিনি বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে তার সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্য দিকে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হুসাইন সিকদার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন। তিনি তার দলীয় প্রতীক হাতপাখায় ভোট চেয়ে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

প্রকাশিত হয়েছে: ১২:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬