০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • রংপুর প্রতিনিধি:
  • প্রকাশিত হয়েছে: ১০:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৫৮ জন পড়েছেন

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি:

গাইবান্ধায় র‍্যাব-১৩ এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে গাইবান্ধা সদর থানার নারায়ণপুর গ্রামের বাকির মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুলতান মিয়ার একটি মুদির দোকান থেকে শফিউল ইসলাম সুমন (৪২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিউল ইসলাম সুমন গাইবান্ধা জেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি জিআর মামলা নম্বর ৭৪/১৫, দায়রা মামলা নম্বর ৩২২৮/১৫ (চট্টগ্রাম)-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১৯(১) ধারার ৯(খ) অনুযায়ী দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১০:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬