০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের মারামারি নিহত ১ জন।

  • আব্দুস সালাম
  • প্রকাশিত হয়েছে: ০২:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৯ জন পড়েছেন

সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের মারামারি নিহত ১ জন।

আব্দুস সালাম , সৌদিআরব প্রতিনিধি

বৃহস্পতিবার,( ২৫শে ডিসেম্বর ২০২৫) সৌদির রাজধানী রিয়াদের বাথা’ত ইশারা ডাইরেক্টরের পাশে এবিসি কার্গো’র সামনে গাড়ি পার্কিং কে কেন্দ্র করে সংঘর্ষ তৈরি হয়। সংঘর্ষে এক পর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর তাদের দুই গ্রুপের লোকজন জড়ো হয়ে ধারালো অস্ত্রশস্ত্র চাপাটি নিয়ে মারামারি শুরু করেন। চাপাতির এলোপাথাড়ি কোপাকুপিতে দুইজন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই একজনের মৃত্যু হয়। এতে পরিবেশ আরো ঘোলাটে শুরু হয়ে যায়। বিদেশের মাটিতে এমন মারামারি দেখে সৌদি ও অন্যান্য দেশের লোকজন অবাক হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বাংলাদেশের এই দুই গ্রুপ ভৈরবের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিয়াদ শহরে ভৈরবের এই দুই গ্রুপ সক্রিয়ভাবে অপকর্ম চালায়। তাদের মধ্যে অনেক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময় আরো মারামারি সংঘটিত হয়। বিদেশের মাটিতে এমন মারামারি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এই দুই গ্রুপ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের মারামারি নিহত ১ জন।

প্রকাশিত হয়েছে: ০২:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫