০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া আবাসিক হোটেলে থেকে আশঙ্কাজনক অবস্থায় ১ যুবক কে উদ্ধার, ১ গ্রেফতার।

  • মস্তু মিয়া
  • প্রকাশিত হয়েছে: ০৭:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮৫ জন পড়েছেন

আখাউড়া আবাসিক হোটেলে থেকে আশঙ্কাজনক অবস্থায় ১ যুবক কে উদ্ধার, ১ গ্রেফতার।

মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

আখাউড়া পৌরশহরের রজনীগন্ধা আবাসিক হোটেলে মো. আলম মিয়া (৩৫) নামে এক যুবক মারাত্মক ভাবে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর জেলা সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এসময় এ ঘটনায় তার সাথে থাকা মো. ইয়াছিন (১৩) নামে এক কিশোর কে পুলিশ হেফাজতে নিয়েছে।

আহত যুবক আলম মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জুডি গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার পুত্র। ইয়াসিন কুমিল্লা সদর মানিকনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার পুত্র।
তারা দুজনেই আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ভাসমান অবস্থায় থাকেন বলে জানা গেছে।

খবর নিয়ে জানা যায়, গতকাল মো. আলম ও ইয়াসিন একসাথে ঐ হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান করেন। এরপর ভোররাতে দু’জনের মধ্যে ধস্তাধস্তি চিৎকার শুনে ঐ আবাসিক হোটেলে থাকা অন্য ভাড়াটিয়া লোকজন এবং হোটেল ম্যানেজার গিয়ে ৩০১ নাম্বার রুম থেকে দুজন কে উদ্ধার করে। এসময় আলম কে আহতাবস্থায় পাওয়া যায় এবং ইয়াসিন কেও সামান্য আহতাবস্থায় উদ্ধার করা হয়। এঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ইয়াসিন বলতেছে আলম নিজেই নিজেকে আঘাত করে আহত করেছে। কিন্ত আলম মারাত্মক ভাবে জখম থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আখাউড়া আবাসিক হোটেলে থেকে আশঙ্কাজনক অবস্থায় ১ যুবক কে উদ্ধার, ১ গ্রেফতার।

প্রকাশিত হয়েছে: ০৭:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫