০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সীমান্ত থেকে এক যুবককে বিএসএফ ধরে নেওয়ার অভিযোগ

  • মস্তু মিয়া,
  • প্রকাশিত হয়েছে: ১১:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৮৩ জন পড়েছেন

আখাউড়ায় সীমান্ত থেকে এক যুবককে বিএসএফ ধরে নেওয়ার অভিযোগ

মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে মুন্না (১৮) নামে এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে দাবী করছে ভুক্তভোগীর পরিবার। মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটো চালক মো. শাহআলম মিয়ার ছেলে। বুধবার ভোরে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। বেলা আড়াইটা পর্যন্ত মুন্না ফেরত আসেনি।
বুধবার বেলা ২ টার দিকে বাউতলা সরজমিনে গিয়ে দেখা যাশ মুন্নার বাবা মো. শাহআলম মিয়া রাস্তায় দাঁড়িয়ে ছেলের অপেক্ষায় আছে।
কথা হয় শাহআলম মিয়ার সাথে। তিনি বলেন, মুন্না বেকার। মাঝে মাঝে অটো রিকশা চালায়। সে আলাদা ঘরে থাকে। সকালে ঘুম থেকে উঠে তাকে ঘরে না দেখা খোঁজাখুজি করি। পরে সীমান্তবর্তী ভারতীয় এক বাসিন্দা জানায় বিএসএফ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। বিষয়টি আমি আগরতলায় আমার আত্মীয়কে জানাই। তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমার ছেলেকে দেখতে পেয়েছে। আত্মীয়রা আমার ছেলেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে।
এ ব্যাপারে বিজিবি আখাউড়া কোম্পানি সদরের নায়েক সুবেদার নাম প্রকাশ না করে বলেন, বিষয়টি আমরা জানার পর বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করেছি। কিন্তু তারা আটকের বিষয়টি স্বীকার করেনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আখাউড়ায় সীমান্ত থেকে এক যুবককে বিএসএফ ধরে নেওয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১১:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫