০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার

মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে সাময়িক অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ভোর থেকে প্রায় দুই ঘণ্টা দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে। ঘটনাটি ঘটে শনিবার ভোরে।

ভোর ৫টার দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকা থেকে মস্তফাপুর বড় ব্রিজ পর্যন্ত তিনটি স্থানে গাছ ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়। ফলে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। সকালবেলার যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্যোগে গাছ সরিয়ে নিলে সকাল ৭টার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিলের বিরোধিতা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ–এর কিছু নেতাকর্মী এ কর্মসূচিতে যুক্ত ছিলেন। ভোররাতে সমাদ্দার, কলাবাড়ি এবং ঘটকচর ও মস্তফাপুর বড় ব্রিজের মাঝামাঝি এলাকায় মোট ৮ থেকে ৯টি গাছ কেটে বা ফেলে সড়কে রাখা হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এ ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মোটরসাইকেল শোডাউন ও অবরোধে নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের এক নেতা। অংশগ্রহণকারীদের অনেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, তারা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতৃত্ব স্বীকার করেন না।

মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম ভূঁইয়া জানান, সমাদ্দার এলাকায় পাঁচটি বড় গাছ অপসারণ করা হয়। অন্য দুটি স্থানে থাকা ছোট গাছ স্থানীয়রাই সরিয়ে দেন। ভোর ৫টা ৫০ মিনিটে কাজ শুরু হয়ে সকাল ৭টা ২৫ মিনিটে শেষ হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ বলেন, ভোররাতে কয়েকটি গাছ ফেলে রেখে দুষ্কৃতকারীরা সরে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৬:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫