০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ ক্রিকেটসিয়া পৌর কাপে ৮নং ওয়ার্ডের দাপুটে শিরোপা জয়

  • মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত হয়েছে: ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৩০৩ জন পড়েছেন

নওগাঁ ক্রিকেটসিয়া পৌর কাপে ৮নং ওয়ার্ডের দাপুটে শিরোপা জয়

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা স্টেডিয়ামে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত পৌর কাপ ক্রিকেট। শিরোপা উঠেছে ৮নং ওয়ার্ডের হাতে। তারা ৫ উইকেটে পরাজিত করেছে ৫নং ওয়ার্ডকে।

৮নং ওয়ার্ডের মনোরঞ্জন কুমার মনো খেলেছেন পুরো ফাইনালের সবচেয়ে প্রভাবশালী ইনিংস। ১৯ বলে ৪২ রানের ঝড়ো পারফরম্যান্স তাঁকে এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচ। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতার জন্য সেরা খেলোয়াড় হয়েছেন একই ওয়ার্ডের শাহীন।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু। তরুণদের বিকাশ, খেলাধুলার ইতিবাচক শক্তি এবং ক্রিকেটসিয়ার অবদান নিয়ে তিনি উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ডানা পার্কের স্বত্বাধিকারী এম মাসুদ রানা, ইঞ্জিনিয়ার এস.এম. এনামুল হক বাবু, আল-মাহমুদ, সজল রানা, আবুল কালাম আজাদসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল।

ক্রিকেটসিয়ার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রিজভীসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

নওগাঁ ক্রিকেটসিয়া পৌর কাপে ৮নং ওয়ার্ডের দাপুটে শিরোপা জয়

প্রকাশিত হয়েছে: ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫