০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল

এস এম আলমগীর হুসাইন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে মাদারীপুর–১ আসনে বিএনপির মনোনয়ন ফিরে পাওয়ার দাবি তুলে মশাল মিছিল করেছেন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লা। বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার বিকেলে উপজেলার হাতিরবাগান মাঠে শিবচর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মশাল হাতে সমর্থকরা জড়ো হন। সেখান থেকে মিছিলটি ৭১ রোড হয়ে শিবচর বাজারের গোলচত্বরে গিয়ে শেষ হয়। সমাপ্তি বক্তব্যে নিজেদের অবস্থান তুলে ধরেন কামাল জামান মোল্লা।

বক্তব্যে তিনি বলেন, দল যোগ্য বিবেচনায় প্রথমে তাকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু একটি মহলের তৎপরতায় সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। তার দাবি, শিবচরের সাধারণ মানুষের সমর্থন তার পক্ষেই, আর এই উপস্থিতি তা প্রমাণ করছে। দলের কাছে তিনি পুনরায় মনোনয়ন ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন, যাতে ধানের শীষ প্রতীককে বিজয়ে নিতে পারেন।

এদিকে এ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনের নতুন প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে মাদারীপুর–১ আসনের প্রার্থী হিসেবে নাদিরা আক্তারের নাম ঘোষণা করা হয়।

এর আগে ৩ নভেম্বর এ আসনে কামাল জামান মোল্লাকে বিএনপির প্রার্থী করা হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই জরুরি সিদ্ধান্তে তার মনোনয়ন স্থগিত করা হয়। রুহুল কবির রিজভীর মাধ্যমে ওই ঘোষণা আসে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল

প্রকাশিত হয়েছে: ১১:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫