০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে গুলি ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গ্রেপ্তার

মোঃমামুন মোড়ল
স্টাফ রিপোর্টার:

নরসিংদীর পলাশে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম,এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আ. ওয়াদুদ ভূইয়াসহ পুলিশের চৌকস একদল টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পলাশ থানায় একটি অস্ত্র আইনে ও আরেকটি মাদক আইনে সহ পৃথক দুটি মামলা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা

পলাশে গুলি ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৮:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫