০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা: ইউএনও ক্ষেমালিকা চাকমার বিদায়

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় ৩০ নভেম্বর শনিবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার হোমনায় শেষ কর্মদিবস হওয়ায় পুরো সভা পরিণত হয় এক আবেগঘন বিদায় অনুষ্ঠানে।

সভায় উপস্থিত ছিলেন,হোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিনাল কৃষ্ণ হালদার, জামায়াতে ইসলামীর হোমনা উপজেলা আমির মাওলানা সাইদুল হক, এনসিপি হোমনা শাখার প্রধান সমন্বয়ক রাজু আহমেদ,হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার ভূঁইয়া,হোমনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোরশেদুল ইসলাম সাজু, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অন্যান্য সদস্য বৃন্দ।

সভায় বক্তারা হোমনা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, সামাজিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ইউএনও ক্ষেমালিকা চাকমার কর্মদক্ষতা, মানবিকতা, নেতৃত্বগুণ এবং দায়িত্বশীলতায় সমৃদ্ধ কর্মজীবনের প্রশংসা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানোর জন্য দোয়া ও শুভকামনা জানান।

বদলি জনিত কারণে তিনি খাদ্য মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করবেন। বিদায়ী বক্তব্যে তিনি হোমনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা: ইউএনও ক্ষেমালিকা চাকমার বিদায়

প্রকাশিত হয়েছে: ০৬:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫