০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সকাল বিকাল বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

মোঃ আবুল কালাম আজাদ
হোমনা (কুমিল্লা)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে হোমনা ওভারব্রিজ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপি সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মোঃ ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জাকির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এছাড়া একই দিনে বিকেল ৪টায় উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাদের উদ্যোগে আরেকটি আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ, মো. মজিবুর রহমান প্রমুখ।

পরে র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

উভয় আয়োজনেই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সকাল বিকাল বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

প্রকাশিত হয়েছে: ১১:৪৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫