০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ৩ ঘণ্টার সমাবেশ

রংপুর প্রতিনিধিঃ

চীনের উপহার ১ হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল, বিসিবি অফিস, বিভাগীয় স্টেডিয়াম, হাইকোর্ট বেঞ্চসহ সব বিভাগীয় ও আঞ্চলিক প্রতিষ্ঠান রংপুর বিভাগীয় সদরে ফিরিয়ে আনার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও তিন ঘণ্টার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকালে ৩৬শে জুলাই চত্বর থেকে সম্মিলিত ছাত্র-জনতা প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রেভিটা বাংলাদেশ, জুলাই শহীদ ও আহত পরিষদ এবং জুলাই ঐক্যের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করে।

পরে একই স্থানে অনুষ্ঠিত হয় তিন ঘণ্টাব্যাপী সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হলেও বৈষম্য এখনো দূর হয়নি। স্বাস্থ্য, খেলাধুলা, বিচার বিভাগ, প্রশাসনিক কাঠামো—প্রায় সব ক্ষেত্রেই রংপুর বঞ্চনার শিকার। চীনের উপহার ১ হাজার শয্যার বিশেষায়িত হাসপাতালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা এসব সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে রংপুরকেই এসব প্রকল্পের স্থায়ী ঠিকানা ঘোষণা করার দাবি জানান। বক্তারা আরও বলেন, রংপুরবাসী শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তবে ন্যায্য দাবিতে সমাধান না এলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।সমাবেশ শেষে আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

রংপুরে বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ৩ ঘণ্টার সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫