রংপুর–১ আসনে জামায়াতের মোটরসাইকেলে শোডাউন, হাজারো জনতার উপস্থিতি……..
রংপুর–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ব্যাপক মোটরসাইকেল শোডাউন আজ শুক্রবার সকাল থেকে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে প্রায় ১০–১২ কিলোমিটার পথ অতিক্রম করে শোডাউনটি বুড়িরহাট ঈদগাহে গিয়ে শেষ হয়।
দলীয় নেতাদের দাবি, পাঁচ হাজারের বেশি মোটরসাইকেলসহ কার, মাইক্রোবাস ও পিকআপ এই শোডাউনে অংশ নেয় এবং কাউকে কোনো আর্থিক সুবিধা দেওয়া হয়নি; সবাই স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন, আজকের উপস্থিতি প্রমাণ করে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। শোডাউনে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর মতে, রংপুর–১ আসনে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় স্বতঃস্ফূর্ত রাজনৈতিক সমাবেশ।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















