নীলফামারীতে জামায়াতের ৫ দফা দদাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
মোঃ জামিয়ার রহমান জেলা প্রতিনিধী নীলফামারী।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
আজ ১৪/১১/২৫ বেলা ১১টার দিকে জেলা জামায়াতের অফিস আল-হেলাল একাডেমি থেকে মিছিল নিয়ে চৌরঙ্গী হয়ে বড়বাজার মোড় গিয়ে মিছিল’টি শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ নীলফামারী জেলা জামায়াতের আমীর মাও আব্দুস সাত্তার বলেন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন।
ফ্যাসিবাদ ও তার দোসরদের বিচার নিশ্চিত করা।
সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন অনুষ্ঠান।
সমাবেশে জেলা নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম বলেন “ফ্যাসিবাদকে সমর্থনকারীরা পুনরায় মাথা উঁচু করার চেষ্টা করছে; জনগণ তাদের আর কোনো সুযোগ দেবে না। জনগণ এই ফ্যাসিবাদী শক্তিকে রুখে দেবে।” তিনি আরও বলেন, জনগণের অধিকর প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই এবং পিআর পদ্ধতির নির্বাচনই পারে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে। তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
সহকারী সেক্রেটারি আলফারুক আব্দুল লতিফ বলেন,, গণভোট ও জাতীয় ভোট এক সাথে হতে পারে না। এবং আরো বলেন ফ্যাসিবাদের লকডাউন জনগণ মেনে নিবে না।
নতুন করে আর এই দেশে ফ্যাসিস্ট তৈরি হতে পারবেনা।
তিনি আরো বলেন জনগণকে জামায়াত সমর্থন করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা এবং দুর্নীতিকে রুখে দেওয়ার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্তি করেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















