০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে শীর্ষ চোরাকারবারী মামুন কয়লা আটক

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত থেকে পিস্তল, গুলি ও মাদকসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল (৩২) কে আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মামুন কয়াল পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।পরবর্তীতে আটক মামুনের দেয়া তথ্যে মতে, কৈখালীর বয়াসিং খালপাড়ের পাশে পুঁতে রাখা একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে বিজিবির সহায়তায় মামুনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো.সিয়াম-উল-হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মামুন কয়াল দীর্ঘদিন ধরে ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানসহ মানবপাচারে জড়িত ছিল।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শ্যামনগরে শীর্ষ চোরাকারবারী মামুন কয়লা আটক

প্রকাশিত হয়েছে: ১০:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫