০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর
উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
(১১ নভেম্বর) দিবাগত রাত দুইটায় উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্ট অক্ষত রয়েছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্যাংকের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

প্রকাশিত হয়েছে: ১০:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫