০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় সেনেটারি দোকানে মধ্যরাতে চুরি: দুই চোর আটক!

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স জাকির অ্যান্ড সন্স নামের একটি সেনেটারি, টাইলস ও ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১টার দিকে অজ্ঞাত চোরচক্র দোকানের তালা ভেঙে প্রবেশ করে বিজলী ক্যাবল কোম্পানির পাঁচ কয়েল বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নিয়ে যায়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৫ হাজার ১১৫ টাকা

এ ঘটনায় দোকানের মালিক মো. মামুন মিয়া (২৬), পিতা মো. জাকির হোসেন, সাং ফকিরপাড়া, ৪নং ওয়ার্ড, হোমনা পৌরসভা থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করে। মামলা নং ০৫, তারিখ ১১/১১/২০২৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড।

মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মীর হোসেন-এর ওপর।
হোমনা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করেন।

পরবর্তীতে অভিযান চালিয়ে মামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১. শেখ ফরিদ ওরফে বাদন (১৯), পিতা মোহাম্মদ আলী, মাতা রিতা বেগম, গ্রাম বাতাকান্দি (মুরগি বাজার সংলগ্ন কাজী বাড়ি), ৯নং ওয়ার্ড, ২নং জগতপুর ইউনিয়ন, থানা—তিতাস, জেলা—কুমিল্লা। ২. মো. সিহাব (২৪), পিতা মো. নজরুল ইসলাম, মাতা মাহফুজা বেগম, গ্রাম চিৎপুর উত্তরপাড়া (মাইনুদ্দিন প্রধান বাড়ি), ৬নং ওয়ার্ড, ৫নং আসাদপুর ইউনিয়ন, থানা হোমনা, জেলা কুমিল্লা; বর্তমান ঠিকানা আব্দুল্লাহপুর ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন দেলোয়ার মিয়ার বাসায় ভাড়াটিয়া, বাউশিয়া ইউনিয়ন, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এসআই মীর হোসেনের নেতৃত্বে পুলিশ তিতাস থানার শিবপুর এলাকায় একটি ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করে।

পুলিশ জব্দ তালিকা অনুযায়ী মালামাল জব্দ করে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে

হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, “চুরির ঘটনায় জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চোরাই পণ্যের সঙ্গে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনায় সেনেটারি দোকানে মধ্যরাতে চুরি: দুই চোর আটক!

প্রকাশিত হয়েছে: ০৬:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫