বাঁশখালীতে সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর মাগফিরাত কামনা
নুরুল আমিন(লোহাগাডা চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী উপজেলা পৌরসভা বিএনপির
সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে (১০ নভেম্বর) সোমবার বাঁশখালী পৌরসভা বি এন পির উদ্যোগে পৌরসভা বিএনপির কার্যালয়ে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান, উপস্থিত বাঁশখালী পৌরসভা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম আস্করি, সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,
আইয়ুব, পৌরসভা যুবদলের আহবায়ক, তমিজুর রহমান তমিজ, সদস্য সচিব শহিদুল কাইসার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আদিল চৌধুরী, ওলামা দলের আহবায়ক মৌলভী মোহাম্মদ হোসাইন, মৌলভী মোহাম্মদ সোহেল, পৌরসভা ছাত্রদলের সাবেক সহ সভাপতি খালেদ বিন আব্দুল্লাহ জিহান, ছাত্রদল নেতা সাইফুল, জুবায়ের, রহিম,আসিফ,জিসান,সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক প্রজ্ঞা, দল ও দেশের প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী, এবং সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন বিপ্লবী সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন,তিনি বক্তব্যের শুরুতেই বলেন
বন ও পরিবেশ প্রতি মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম এমন একজন ব্যক্তি ছিলেন তাঁর সাথে সাধারণ কোন মানুষের তুলনা করা অসম্ভব বলে মনে করেন তিনি। লায়ন হেলাল উদ্দিন আরো বলেন তিনি বাঁশখালী বাসির ভাগ্য পরিবর্তন করে দিয়ে গেছেন।মরহুম জাফরুল ইসলাম অত্র এলাকায় যা উন্নয়নমূলক কাজ করে গেছেন তাহা বাঁশখালী বাঁশি আজীবন স্মরণ রাখবেন মনে করেন তিনি।
পরিশেষে অসংখ্য আলেম ওলামা ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিথি নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















