০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফেরদৌস আলম
পাটগ্রাম উপজেলা প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও ছাত্র রাজনীতির জনপ্রিয় মুখ আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
সমাবেশের সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত।

সমাবেশে বক্তারা বলেন,
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত ছাত্রদল সব সময়ই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তাঁর বক্তব্যে বলেন,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক। আগামী দিনে এই ছাত্ররাই হবে পরিবর্তনের নায়ক।

তিনি সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে সংগঠনের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে এক প্রাণবন্ত রাজনৈতিক মিলনমেলায় পরিণত করে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

পাটগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১১:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫