০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“জনগণের রায়ই চূড়ান্ত”—রাজশাহীতে আমীর খসরু মাহমুদ চৌধুরী

অপু দাস, স্টাফ রিপোর্টার | রাজশাহী

রাজশাহী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ ঠিক করবে জনগণ, কোনো দল বা গোষ্ঠী নয়। জনগণের মতামত জনগণকেই দিতে হবে—এটাই গণতন্ত্রের মূল ভিত্তি।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরাম।

আমীর খসরু বলেন, “গণতন্ত্র শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও প্রতিষ্ঠিত হতে হবে। অর্থনীতির সিদ্ধান্ত ও মালিকানা যেন সীমিত কয়েকজনের হাতে না থাকে, বরং শ্রমিক, ভোক্তা, সরবরাহকারী ও সাধারণ জনগণের হাতে ছড়িয়ে দিতে হবে। এতে উন্নয়নের সুফল সবাই পাবে।”

বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ভয়াবহ। বিনিয়োগ কমছে, উদ্যোক্তারা হতাশ। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় ভালো, তবে এখনই হলে জনগণের জন্য আরও স্বস্তি মিলবে।”

তিনি অভিযোগ করে বলেন, “কিছু পক্ষ জনগণের মতামতকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়। কিন্তু গণতন্ত্র মানে জনগণের সামনে জবাবদিহি করা, কোনো দলের এজেন্ডা চাপিয়ে দেওয়া নয়।”

সাবেক এই মন্ত্রী আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্পের নামে অর্থ অপচয় করা হবে না। বরং জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, হিলি বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি ফেরদৌস হক এবং সোনামসজিদ স্থলবন্দর গ্রুপের সভাপতি আলহাজ একরামুল হক।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

“জনগণের রায়ই চূড়ান্ত”—রাজশাহীতে আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রকাশিত হয়েছে: ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫