০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান বাবুল তৌহিদ ইসলাম। ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান বাবুল
তৌহিদ ইসলাম। ঢাকা

মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন চান শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান (বাবুল)। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।

জানা যায়, ছাত্রজীবনে তিনি ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ সালে পরপর দুইবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই সময় তিনি জেলা ছাত্রদলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণআন্দোলনে রাজপথে নেতৃত্ব দেন।

ধানের শীষ প্রতীকে প্রার্থীতার বিষয়ে মীর মোস্তাফিজুর রহমান বলেন, “আমি কোনো ব্যক্তিস্বার্থে রাজনীতি করি না। শহিদ মীর মুগ্ধের স্বপ্ন, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ গঠনের আদর্শ নিয়েই আমার পথচলা।”

প্রতিবেদককে তিনি আরও বলেন, “ছাত্র রাজনীতি থেকেই আমি বিএনপির সাথে সম্পৃক্ত। এলাকার উন্নয়ন ও বৈষম্যমুক্ত দেশ গঠনে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। বিএনপির দলীয় মনোনয়ন পেলে জনগণের সেবা করার সুযোগ চাই।”

রাজনৈতিক জীবনের পাশাপাশি মীর মোস্তাফিজুর রহমান সমাজসেবা, শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টার, মোহাম্মদীয়া এতিমখানা, ওমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিকভাবে জনসম্পৃক্ত মীর মোস্তাফিজুর রহমানের বড় ছেলে মীর মাহমুদুর রহমান দীপ্ত একজন মেরিন ইঞ্জিনিয়ার, ছোট ছেলে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আইনজীবী ও বাংলাদেশ স্কাউটসের প্রধান উপকমিশনার। মেঝো ছেলে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন।

বর্তমানে মীর মোস্তাফিজুর রহমান জুলাই ২৪ শহিদ পরিবার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আশির দশকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেন।

এদিকে, চব্বিশের জুলাই শহিদ পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মীর মোস্তাফিজুর রহমান বাবুলকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান বাবুল তৌহিদ ইসলাম। ঢাকা

প্রকাশিত হয়েছে: ১১:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫