১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনা-তিতাসে বিএনপির ৩১ দফা প্রচার শুরু করলেন অ্যাড. আজিজুর রহমান মোল্লা!

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসমক্ষে প্রচারের কার্যক্রম শুরু করেছেন দলটির মনোনয়ন প্রত্যাশী, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় হোমনা সদরে বিএনপির সাবেক মন্ত্রী ও এমপি, সাবেক কেবিনেট সচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম আলহাজ্ব এম. কে. আনোয়ারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর তিনি হোমনা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ হিসেবে এ কার্যক্রমের সূচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন অ্যাড. মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা ও জহিরুল হক জহর। তারা মরহুম এম. কে. আনোয়ারের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনা-তিতাসে বিএনপির ৩১ দফা প্রচার শুরু করলেন অ্যাড. আজিজুর রহমান মোল্লা!

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫