১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, মরদেহবাহক আবু সাঈদ কারাগারে!

আজাদ নিউজ ২৪ ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর (২০) মরদেহ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মরদেহবাহক হিসেবে কর্মরত মো. আবু সাঈদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে আসামিকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর দুপুর দেড়টার দিকে মর্গে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আবু সাঈদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং হালুয়াঘাট থানা পুলিশের মরদেহবাহক হিসেবে কাজ করতেন।

এর আগে ১৯ অক্টোবর হালুয়াঘাটের ঘোষবেড় এলাকায় এক তরুণী আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আবু সাঈদের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মৃতের স্বজনরা না থাকার সুযোগে আবু সাঈদ মরদেহের সঙ্গে পাশবিক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে ময়নাতদন্তকারী চিকিৎসক তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়া গেলে বিষয়টি পুলিশের নজরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আবু সাঈদকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই ভয়াবহ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, মরদেহবাহক আবু সাঈদ কারাগারে!

প্রকাশিত হয়েছে: ১১:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫