হোমনায় দড়িচর ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টে নুরালাপুর একাদশের শিরোপা জয়!
মোঃ আবুল কালাম আজাদ
কুমিল্লার হোমনায় দড়িচর ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল খেলায় নুরালাপুর একাদশ ২-০ গোলে শ্রীপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার বিকেলে দড়িচর মাঠে অনুষ্ঠিত এ খেলা উপভোগ করতে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
খেলার উদ্বোধন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
দড়িচর মাঠ কমিটির সভাপতি মো. নবী নেওয়াজের সভাপতিত্বে,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল লতিফ, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণদের অংশগ্রহণে দড়িচর মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি পরিণত হয় ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











