১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচর পৌর বিএনপি নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, শিবচর (মাদারীপুর)

শিবচর পৌর বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে।

সভায় প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান। তিনি বলেন, “শিবচর পৌর ও উপজেলা বিএনপির নবগঠিত দুটি কমিটি আওয়ামী প্রভাবিতভাবে তৈরি করা হয়েছে। ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হয়েছে।”

বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়ার চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মো. বাকাউল করিম খান, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, উপজেলা বিএনপি নেতা মামুন গোমস্তা, বাবলু গোমস্তা, সবুজ হাওলাদার, শওকত হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “এই কমিটিতে আওয়ামী দোসররা জায়গা পেয়েছে। দলীয় ত্যাগীদের বাদ দিয়ে গঠিত এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। নতুন কমিটি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

বক্তৃতাকালে বিএনপি নেতা মামুন গোমস্তা আবেগাপ্লুত হয়ে বলেন, “৩০ বছর ধরে বিএনপির রাজনীতি করছি, তবু আজও মূল্যায়নের অপেক্ষায় আছি।” তার বক্তব্যে সভাস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

শিবচর পৌর বিএনপি নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে: ০৯:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫