১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির মতবিনিময় সভা

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর, মাদারীপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার)।

সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজাহান হোসেন (সাজু) মোল্লা, আজমল হোসেন খান (সেলিম) ও মাহবুবুর রহমান মাদবর।

ছাত্রদল, যুবদল ও মহিলাদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো সভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার রূপরেখা, যা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: ১০:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫