০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির জনগণমুখী প্রচারণা কর্মসূচির সূচনা পঞ্চগড়ে

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধ

“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ঘরে ঘরে—জনে জনে” — এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে জনগণমুখী প্রচারণা কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই কর্মসূচির মাধ্যমে ২০২৩ সালের ১৩ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাব ও ১৮০ দিনের বাস্তবায়ন পরিকল্পনা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

দলের এই দফাগুলোয় গুরুত্ব দেওয়া হয়েছে —

আইনের শাসন প্রতিষ্ঠা

দুর্নীতি দমন

ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা

কৃষি ও শিক্ষার উন্নয়ন

বেকারত্ব দূরীকরণ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন

সার্বজনীন স্বাস্থ্যসেবা চালুর ওপর।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন,

> “আমরা ঘরে ঘরে যাচ্ছি, যেন সাধারণ মানুষ জানে—বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না, বরং জনগণের উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে। যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, তাহলে ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে দৃশ্যমান পরিবর্তন আনব।”

তিনি আরও বলেন,

> “এই প্রচারণার উদ্দেশ্য রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা নয়, বরং জনগণকে সচেতন করা—যাতে তারা বুঝতে পারে কারা সত্যিকারের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে।”

প্রচারণাকালে নেতাকর্মীরা জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং লিফলেট ও তথ্যপত্রের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয়দের অংশগ্রহণ ও আগ্রহ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির জানান,

> “পঞ্চগড় থেকে শুরু হওয়া এই ‘ঘরে ঘরে, জনে জনে’ প্রচারণা কর্মসূচি পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সম্প্রসারিত হবে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

বিএনপির জনগণমুখী প্রচারণা কর্মসূচির সূচনা পঞ্চগড়ে

প্রকাশিত হয়েছে: ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫