আখাউড়া পুলিশের অভিযানে প্রাইভেটকারে মাদক পাচারের সময় মাদক বিক্রির নগদ টাকা সহ গ্রেফতার ৫ জন
মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি
আখাউড়ায় পুলিশের জালে ধরা পড়েছে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী। শনিবার সকালে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, খড়মপুরে কোড্ডা রেলক্রসিং এর পূর্ব পাশে খাদেম ফিসারিজ পুকুর এর সামনে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া গামী বাইপাস পাকা রাস্তার উপর অন্যান্য দিনের মতো চেকপোষ্ট করা কালীন সময় প্রাইভেটকারে থাকা আসামীদের‘কে সন্দেহ হলে ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীগন হলেন বিজয়নগরের সিঙ্গারবিলের নান্নু মিয়ার ছেলে মোঃ শাহপরান(৩৯), কিশোরগঞ্জের মনিপুরীঘাটের জীবন বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস(৩২), মাহমুদুল হোসাইন পিয়ার(২৯), বিল্লাল হোসেন(৫৮), সুমন চন্দ্র দাস(৩২)। আসামীদের হেফাজত থেকে সর্বমোট ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮০,৯০০/- টাকাক উদ্ধার পূর্বক প্রাইভেটকারটি সহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











