০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে দুটি হরিণ, নিরাপদে করমজলে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধিঃ শাওন শাহা

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার গভীর অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নেয় দুটি প্রাপ্তবয়স্ক চিত্রল মায়া হরিণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল প্রায় ১০টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় হরিণ দুটিকে দেখতে পান স্থানীয়রা।

পরে দ্রুত বন বিভাগকে খবর দিলে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বন রক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি উদ্ধার করেন। এরপর দুপুরে সেগুলোকে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের সুরক্ষিত অরণ্যে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির বলেন, সুন্দরবনের করমজল এলাকার গহীন অরণ্য থেকে দুটি হরিণ বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে আজ শনিবার সকাল দশটার দিকে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় আশ্রয় নেয়। স্থানীয়রা নদীর সাথে দুটি চিতল মায়া হরিণ লোকালয়ে আশ্রয় নেয়া দেখতে পেয়ে দ্রুত বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে বন রক্ষীদের নিয়ে গিয়ে দ্রুত হরিণ দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাপ্তবয়স্ক এই চিত্রল মায়া হরিণ দুটিকে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে দুটি হরিণ, নিরাপদে করমজলে অবমুক্ত

প্রকাশিত হয়েছে: ০৭:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫