০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় জামায়াতে ইসলামী’র যুব সমাবেশ: “মানবতার সেবা ও যোগ্য নেতৃত্ব গঠনের আহ্বান”

হোমনায় জামায়াতে ইসলামী’র যুব সমাবেশ:

মানবতার সেবা ও যোগ্য নেতৃত্ব গঠনের আহ্বান”

হোমনা, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার বাবরকান্দি বাজারে “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ” শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা মোহাঃ ছাইদুল হকের সভাপতিত্বে,

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এবং মেঘনা উপজেলা আমির জনাব লোকমান হোসেন ভূইয়া।

বক্তারা বলেন, ইসলামী আদর্শে গড়ে ওঠা তরুণ প্রজন্মই পারে দেশ ও সমাজকে কল্যাণের পথে এগিয়ে নিতে। মানবতার সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হবে তাদের মূল লক্ষ্য।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনায় জামায়াতে ইসলামী’র যুব সমাবেশ: “মানবতার সেবা ও যোগ্য নেতৃত্ব গঠনের আহ্বান”

প্রকাশিত হয়েছে: ১০:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫