০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হাসপাতালের আরএমও’র কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ

মোঃ মোহন মিয়া
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমের একটি কুরুচিপূর্ণ আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায়, ধর্ষণের শিকার এক শিশুর চিকিৎসা নিতে আসা বাবার সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং অশালীন ভাষায় কথা বলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। এ সময় শিশুটির বাবা চিকিৎসা সেবা নিয়ে জানতে চাইলে কর্তব্যরত আরএমও ডা. আবুল কাশেম ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, তিনি রাগান্বিত ভঙ্গিতে রোগীর বাবাকে তাচ্ছিল্য করে কথা বলেন, যা ভিডিও আকারে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা চিকিৎসকের কাছ থেকে মানবিক ব্যবহার প্রত্যাশা করেন। অথচ একজন সরকারি দায়িত্বশীল চিকিৎসক এভাবে আচরণ করলে তা কেবল অমানবিক নয়, চরম দায়িত্বহীনতার পরিচয়ও বটে।

মানবাধিকার কর্মীসহ সাধারণ মানুষ এ ঘটনার কঠোর নিন্দা জানিয়ে দোষী চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে। ভিডিওতে যা দেখা গেছে তা অত্যন্ত দুঃখজনক। যদি প্রমাণিত হয়, তাহলে দোষী চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ওই আরএমওকে শোকজ করেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

পঞ্চগড়ে হাসপাতালের আরএমও’র কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ

প্রকাশিত হয়েছে: ০৪:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫