শিবচরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার্স মাদারীপুর
মাদারীপুরের শিবচরে পুরনো শত্রুতার জেরে রাকিব মাদবর (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করে একদল যুবক। শনিবার রাত ৮টার দিকে শিবচর পৌর এলাকার ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
আহত রাকিব মাদবর মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিব রাতে শিবচর ইউসিবি ব্যাংকের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা দ্রুত তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাকিব মারা যায়।
ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে পরিবার দাবি করেছে।
এ ঘটনায় শিবচর থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











