সৌদিআরবে বাস চাপায় লোহাগাড়ার এক যুবকের মৃত্যু
লোহাগাড়া প্রতিনিধি ;
মধ্যপ্রাইচ্ছের সৌদি আরবের মক্কাতুল মোকাররমার মক্কা টাওয়ারের পিছনে ফ্লাইওভারের উপর বাস চাপায় লোহাগাড়ার
এক যুবকের মৃত্যু হয়। ১৩/০৯/২০২৫ তারিখ
বাংলাদেশ সময় সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় সেই পাইপ পিটার কাজের অভিজ্ঞতা নিয়ে
২ বছর পূর্বে নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণে
সৌদি আরবে পাড়ি জমায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার স্বপ্ন পূরণ আর হলো না। জানা যায় নিহত যুবক রাত্রে ডিউটি শেষ করে বাসায় ফিরে যাচ্ছিলেন কিন্তু ঘাতক বাস তাকে চাপা দিয়ে তার প্রাণটাই কেড়ে নিলো।
নিহত যুবকের নাম লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার মৃত মাওলানা এজাহার আহমাদের পুত্র রিফাত হাসান।
চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মিয়া
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান নিহত রিফাত হাসানের মরদেহ দেশে আনা কিংবা মক্কায় দাফন করানিয়ে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করে যাবেন।
এই নিয়ে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















