০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে ২০০ লিটার গুদামজাতকৃত ডিজেল উদ্ধার, দুই হাজার টাকা জরিমানা

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে গুদামজাত করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২৮ মার্চ শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের রাজ স্টোর থেকে উক্ত ডিজেল জব্দ করা হয়।স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে রেখে একশত ২০ টাকার দরে তারা প্রতি লিটার ডিজেল বিক্রি করছিলেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত ব্যবসায়ীকে জরিমানাসহ জব্দকৃত ডিজেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে কেউ যেন জ্বালানি মজুদ করতে না পারে সেজন্য একাধিক সোর্স নিযুক্ত করা হয়েছে। তেমনই একটি সোর্সের দেয়া তথ্যে শনিবার বিকালে ভেটখালী বাজারের রাজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত জ্বালানি স্থানীয়দের কাছে খুচরাভাবে একশত পাঁচ টাকার দরে বিক্রয় করা হয়েছে।তিনি আরও জানান জ্বালানি মজুদকারীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগ

অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামনগরে ২০০ লিটার গুদামজাতকৃত ডিজেল উদ্ধার, দুই হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ১১:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬