হোমনা–তিতাসে ভোটের লড়াইয়ে শীর্ষে ধানের শীষ, বেসরকারি নির্বাচিত সেলিম ভূঁইয়া
মোঃ আবুল কালাম আজাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের হোমনা অংশের ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম।
ঘোষিত ফলাফলে দেখা যায়, হোমনা অংশে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ সেলিম ভূঁইয়া।
হোমনা অংশে ‘ধানের শীষ’ প্রতীকে তিনি পেয়েছেন ৪৬ হাজার ৫৮ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মতিন ‘তালা’ প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪১ ভোট।
অন্যদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ নাজিম উদ্দিন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ২০হাজার ২৫ ভোট।
এই অংশে মোট ৫৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে থাকেন।
অন্যদিকে তিতাস অংশে ধানের শীষ প্রতীক পেয়েছে ৩০ হাজার ২১৩ ভোট, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২৯ হাজার ৭৬৬ ভোট এবং তালা প্রতীক পেয়েছে ২৭ হাজার ৯৮৮ ভোট।
হোমনা ও তিতাস অংশের সম্মিলিত হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোট ৭৬ হাজার ২৭১ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকে মোট ৬২ হাজার ২৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। আর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৪৯হাজার ৭৯১ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
সম্মিলিত ফলাফলে দেখা যায়, কুমিল্লা–২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উক্ত এলাকায় শান্তিপ্রিয় নিরপেক্ষ সুষ্ঠু ভোট সম্পূর্ণ হয়।
মোঃ আবুল কালাম আজাদ: 






















