০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে দুই আনসারসহ আহত ৩

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ১১:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ জন পড়েছেন

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে দুই আনসারসহ আহত ৩

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য এবং ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন–ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক শিশু আহত হয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছে। এছাড়া বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন।’

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনা–তিতাসে ভোটের লড়াইয়ে শীর্ষে ধানের শীষ, বেসরকারি নির্বাচিত সেলিম ভূঁইয়া

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে দুই আনসারসহ আহত ৩

প্রকাশিত হয়েছে: ১১:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬