হোমনা-তিতাস আসন পুনর্বহাল: বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত!

মোঃ আবুল কালাম আজাদ
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বহাল করায় হোমনা-তিতাস উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে হোমনা উপজেলার প্রয়াত সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের বাসায় গিয়ে শেষ হয়। পরে সেখানে তার কবর জিয়ারত করার পর সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জহিরুল হক জহরের সভাপতিত্বে,

বক্তব্য দেন তিতাস বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম জাদু মোল্লা, ফারুক চেয়ারম্যান, মনির হোসেন। হোমনা থেকে চেয়ারম্যান জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মাইনুদ্দিন সরকার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমূখ।

আয়োজনে ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ। এতে হোমনা-তিতাসের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ মিছিল ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।