নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য গড়ে তুলি, জামায়েত ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

মোঃ জামিয়ার রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারী

“নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য গড়ে তুলি” এ শ্লোগানের স্পিরিট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসাবে জেলা জামায়াতের সন্মানীয় আমীর কেন্দ্রীয় মাজলিশি শুরার অন্যতম সদস্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের উদাহরণ টেনে বলেন, আমরা আশংখা প্রকাশ করছি ত্রয়োদশ নির্বাচনেও একটি দল এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই তিনি দায়িত্বশীলদেরকে সতর্কতার সাথে ময়দানে তৎপর থাকার আহব্বান জানান। কোনরূপ অনৈতিক কার্যকলাপে কখনই জড়িত হওয়া যাবেনা বলে পরামর্শ প্রদান করেন। তিনি সকলকে নির্বাচনী কাজে ঝাপিয়ে পড়ার আহব্বান জানান। তিনি বলেন আগামীকাল থেকে গণসংযোগ পক্ষ শুরু হচ্ছে। এ পক্ষপালনটাকে নির্বাচনী কার্যক্রম হিসাবে পালন করতে হবে হবে বলে তিনি নির্দেশনা প্রদান করেন।
তিনি কুরআন হাদীসের বরাত দিয়ে বলেন, চারিত্রিক গুণাবলীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে দায়িত্বশীলগণকে।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য প্রভাষক আব্দুল কাদিম ও বিশিষ্ট ব্যাংকার জনাব আব্দুল কাদির।
উপজেলা আমীর জনাব আব্দুর রশিদ শাহের সভাপতিত্বে আজ সকাল ১০টায় স্থানীয় জামায়াত অফিসে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।