ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যু, আজাদ নিউজ ২৪ এর শোক প্রকাশ!
ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চ্যানেল এস এর রিপোর্টার তরিকুল শিবলী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরজুড়ে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এই অপ্রত্যাশিত ঘটনা সাংবাদিক সমাজকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে।
সহকর্মী ও উপস্থিত সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন তার মৃত্যুসংবাদে।
আজাদ নিউজ ২৪ গভীর শোক প্রকাশ করছে এবং মরহুম তরিকুল শিবলীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
আল্লাহ তায়ালা তার সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন।