ভেড়ামারায় জামায়াতে ইসলামী পৌর শাখার ১ ও ২ নং ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন
০৯/০৯/২৫ ইং সেপ্টেম্বর ( সোমবার ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা পৌরসভা শাখার ১ ও ২ নং ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আব্দুর রহমান (ইস্টাপ রিপটার, কুষ্টিয়া )
হাবিবুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা পৌরসভা শাখার ১ ও ২ নং ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, সমাজসেবক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ তথা মিরপুর-ভেড়ামারা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, এবং কুষ্টিয়া জেলা তারবিয়েট সেক্রেটারি অধ্যাপক ড. মু. নুরুল আমিন (জসিম) ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণ ও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ওয়ার্ড কার্যালয় চালু হওয়ার মাধ্যমে এলাকাবাসীর সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
বক্তারা আরও বলেন, “কার্যালয় হবে জনগণের সমস্যা সমাধানের কেন্দ্র। ইসলামী শিক্ষা, সামাজিক সচেতনতা ও কল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।