হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি (বালক) ইভেন্টের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব।
এ ছাড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, প্রধান শিক্ষক শামসুল হক সরকার ও অধ্যক্ষ কেএম আতিকুর রহমান।
কাবাডি খেলা পরিচালনা করেন হোমনার সিনিয়র শিক্ষক মো. দাদন মিয়া, মো. আবুল কালাম আজাদ, মো. ইউসুফ আলী, মো. আতিকুর রহমান ও মো. শরীফ সরকার।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।