হোমনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মোঃ আবুল কালাম আজাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, হোমনা পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হাসান, হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, হোমনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. আঃ লতিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।